প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কটিয়াদী উপজেলার আচমিতা এলাকার একটি হ্যাচারি থেকে তিনি জাতীয় মৎস্য দিবস উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফরের সঙ্গে সেরা মৎস্যচাষি ও মৎস্যজীবীদের মধ্যে পুরস্কার বিতরণ কার্যক্রমও সম্পন্ন হবে।
বুধবার (৮ জুলাই) রাতে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় মৎস্য দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানটি কটিয়াদীর আচমিতা এলাকায় একটি হ্যাচারিতে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয়ভাবে দিবসটির উদ্বোধন করবেন এবং মৎস্য খাতে বিশেষ অবদান রাখা সেরা মৎস্যচাষি ও মৎস্যজীবীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো কার্যক্রম সফলভাবে আয়োজনের লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করছে।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে কিশোরগঞ্জসহ আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফর সফল করতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা বিভিন্ন প্রস্তুতি নিচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন