প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বপ্ন ছিল ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ এনে দেওয়ার। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণ রইলো। নরওয়ের কাছে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েই নয়, পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানানোর ঘোষণা দিলেন নেইমার জুনিয়র।
শেষ বাঁশির পড়ার সঙ্গে সঙ্গেই নিউ জার্সির মাঠে ভেঙে পড়েন ব্রাজিলের মহাতারকা নেইমার। তার চোখের জল লুকানোর কোনো চেষ্টা তিনি করেননি। সতীর্থরা তাকে ঘিরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও বিদায়ের বেদনা কমেনি। কেননা, এটি ছিল শুধু একটি ম্যাচের পরাজয় নয় বরং ব্রাজিলের জার্সিতে তার দীর্ঘ পথচলারও সমাপ্তি।
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হারিয়ে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেন নেইমার। তবে এই গোলও পরাজয় এড়ানোর পক্ষে যথেষ্ট ছিল না।
ম্যাচ শেষে সম্প্রচারকারী জিই টিভিকে দেওয়া প্রতিক্রিয়ায় আবেগঘন কণ্ঠে নেইমার জানিয়েছেন, "চেষ্টা করেছি, চেষ্টা করেছি। কিন্তু এখানেই সব শেষ। এখান থেকেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম।" এরপরই তিনি পরিষ্কার জানান, ব্রাজিলের জার্সিতে তার পথচলার সমাপ্তি ঘটেছে।
বিদায়ের মুহূর্তে স্মৃতির পাতা উল্টে দেখেন নেইমার। ২০১০ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্র সফরেই তৎকালীন কোচ মানো মেনেজেসের অধীনে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। কিন্তু প্রায় ১৬ বছর পর সেই যুক্তরাষ্ট্রের মাটিতেই শেষ হলো তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পথচলা।
এটি ছিল নেইমারের চতুর্থ বিশ্বকাপ। ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬—চারের বিশ্বকাপে অংশগ্রহণ করেও তিনি বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার সুযোগ পাননি। দীর্ঘ ক্যারিয়ারে কনফেডারেশনস কাপ ও অলিম্পিকে সোনা জিতলেও ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত শিরোপা অধরাই রয়ে গেল।
বিশ্বকাপ শুরুর আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, এটিই তার শেষ আসর হতে পারে। শেষ পর্যন্ত যার ফলে বাস্তবে পরিণত হলো। তাই নরওয়ের বিরুদ্ধে শেষ বাঁশির পর নেইমারের কান্না শুধু একটি ম্যাচের পরাজয়ের হতাশা নয়; এটি একটি অপূর্ণ স্বপ্ন, হারিয়ে যাওয়া বিশ্বকাপ এবং আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর বেদনা।
ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, এক প্রজন্মের ফুটবলপ্রেমীদের হৃদয়ের নায়ক নেইমার জুনিয়র। তার বিদায়ের মধ্য দিয়ে সেলেসাওদের ফুটবলের এক উজ্জ্বল অধ্যায়েরও সমাপ্তি হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন