প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের মহোৎসবের শুরু হবার ঠিক আগমুহূর্তে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বড় একটি ধাক্কা খেয়েছে। মিশরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাত্র ১৬ মিনিট খেলার পর ইনজুরির কারণে সেলেসাওদের প্রধান রাইট-ব্যাক ওয়েসলি ফ্রান্সাকে মাঠ ছাড়তে হয়েছে। ২২ বছর বয়সী তারকা বাঁ পায়ের কুঁচকির চোটে পড়ে ম্যাচ চলাকালীন মাঠের বাইরে চলে যান। তার বদলে মাঠে প্রবেশ করেন অভিজ্ঞ দানিলো। যদিও ব্রাজিলের সেলেসাও শিবিরের আনন্দের ছায়া খাটো হলেও, এই ম্যাচটি তারা ২-১ গোলে জিতেছে।
এখন তারা উদ্বিগ্ন আছে। নিজেদের রক্ষণভাগকে পরখ করে নেওয়ার লক্ষ্য নিয়ে শনিবার ক্লিভল্যান্ডে মিশরের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। কিন্তু ম্যাচের শুরুতেই ওয়েসলির এই বিপর্যয় ঘটে। দলের প্রধান রাইট-ব্যাক ওয়েসলি যখন মাঠ ছেড়ে বেঞ্চে বসেছিলেন তখন তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তার এই কান্না স্পষ্টভাবে বোঝাচ্ছে যে, চোটটি সাধারণ কোনো ‘নক’ বা হালকা আঘাত নয়।
বিশ্বকাপে ব্রাজিলের রক্ষণভাগের অন্যতম ভরসা হিসেবে তাকে মনে করা হচ্ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর এই অন্তিম মুহূর্তে এমন চোট দলের পুরো পরিকল্পনাকেই পরিবর্তন করে দিয়েছে। এখন ব্রাজিলের মেডিকেল টিম স্ক্যান রিপোর্টের জন্য অপেক্ষা করছে। কোচ আনচেলত্তির জন্য এটি একটি বড় উদ্বেগের বিষয়। ফিফার নিয়ম অনুযায়ী, আগামী ১৩ জুন ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে। আর নিয়ম অনুযায়ী, প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত চোটাক্রান্ত খেলোয়াড়ের পরিবর্তে প্রাথমিক স্কোয়াড থেকে নতুন কাউকে নেওয়া যায়।
যদি ওয়েসলি শেষ পর্যন্ত ছিটকে যান, তবে ব্রাজিলের ৫৫ জনের প্রাথমিক তালিকায় থাকা রাইট-ব্যাকদের দিকে তাকাতে হবে কোচকে। তবে সেখানে বিকল্পের সংখ্যা খুবই সীমিত। এই পজিশনে ব্যাক-আপ হিসেবে কেবল ভাস্কো দা গামার পাওলো হেনরিকে এবং বোটফোগোর ভিতিনহো প্রস্তুত আছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন