প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্ভেল ভক্তদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে রূপালি পর্দায় ফিরছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। সিনেমাটি মুক্তির আগেই বিশ্বজুড়ে এর ভক্তদের জন্য এক বিশেষ চমক নিয়ে হাজির হয়েছেন হলিউড তারকা টম হল্যান্ড।
টম হল্যান্ড ঘোষণা করেছেন যে, সিনেমাটির প্রচারণায় পুরো টিমকে সাথে নিয়ে একটি বিশাল বৈশ্বিক সফরে বের হওয়ার পরিকল্পনা করছেন।
সোমবার (১৫ জুন) ‘স্পাইডার-ম্যান’ সিনেমার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় টম হল্যান্ড নিজের কথা বলছেন এবং এই রোমাঞ্চকর খবরটি নিশ্চিত করছেন। ভিডিওটির পোস্ট করার পর থেকেই মার্ভেল অনুরাগীদের মাঝে আনন্দের উপলক্ষ তৈরি হয়েছে।
টম হল্যান্ড উচ্ছ্বসিত হয়ে বলেছেন, ‘সবাই কেমন আছেন? আমি টম বলছি। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার জন্য আমরা এক বিশাল বৈশ্বিক সফরে বের হচ্ছি। সারাবিশ্বের ভক্তদের সাথে দেখা করতে এবং সবাই মিলে একসাথে স্পাইডার-ম্যান উদযাপন করতে আমি আর অপেক্ষা করতে পারছি না।’
এদিন শুধু সফরের ঘোষণা দেননি হল্যান্ড, বরং ভক্তদের সাথে যুক্ত হওয়ার জন্য একটি মজার খেলারও উল্লেখ করেছেন। তিনি সবার কাছে জানতে চেয়েছেন, এই ট্যুরে তারা প্রথম কোন দেশে যাচ্ছেন। হল্যান্ড দর্শকদের অনুমান করতে বলেছেন। সফরকারী দলের ভ্রমণ পরিকল্পনা এবং প্রচারণামূলক কার্যক্রমের লাইভ আপডেট দিতে ‘স্পাইডি ট্র্যাকার’ নামের একটি বিশেষ ট্র্যাকিং সিস্টেম চালু করার কথাও জানান।
হল্যান্ড বলেন, ‘আমরা প্রথমে কোথায় যাচ্ছি বলে আপনার মনে হয়? কমেন্ট বক্সে জানান। আমি শুনেছি ‘স্পাইডি ট্র্যাকার’ নামের দারুণ কিছু একটা আসছে, যার মাধ্যমে আমাদের গতিবিধি ট্র্যাক করা যাবে। তাই সেখানে নজর রাখুন, আপনার অনুমান মিলল কি না দেখুন। সবার সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে।’
এছাড়া, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় টম হল্যান্ডের পাশাপাশি আরও অভিনয় করেছেন জনপ্রিয় তারকারা, যেমন জেন্দায়া এবং স্যাডি সিঙ্ক। সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ জুলাই, ২০২৬ তারিখে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বহুল প্রতিক্ষিত সিনেমাটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন