প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
১৫ জুলাই ২০২৬, ২০:৩৪ গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান ফিশিং বোটের সঙ্গে ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড আজ বুধবার বিকালে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, গত ৮ জুলাই এফবি মা-২ নামে একটি ফিশিং বোট ১৯ জন জেলেকে নিয়ে হাতিয়া থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। পরবর্তীতে, ১৩ জুলাই ওই বোটের ইঞ্জিন বিকল হয়ে এটি সমুদ্রে ভাসতে থাকে। দুই দিনের মাথায়, মোবাইল নেটওয়ার্কের মধ্যে এসে, বুধবার সকাল ১০ টায় বোটের একজন জেলে কোস্টগার্ডকে বিষয়টি জানায়।
এরপর, তৎক্ষণাৎ কোস্টগার্ড স্টেশন ভাসানচর ও অপারেশন সুরক্ষায় নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া একটি উদ্ধার অভিযান পরিচালনা করে। চট্টগ্রামের নরম্যান্স পয়েন্ট থেকে পশ্চিমে গভীর সমুদ্র এলাকা থেকে ওই বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করার পর উদ্ধারকৃত জেলেদের বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন