প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে জেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. খোরশেদ আলম, এনডিসি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী এবং সিভিল সার্জন ডা. সাজেদা বেগম। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ৯৪১ জন শিশুকে ১ লাখ আইইউ (নীল) ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৬৬ হাজার ৬৯৫ জন শিশুকে ২ লাখ আইইউ (লাল) ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে। এই কর্মসূচির আওতায় মোট ১ লাখ ৯১ হাজার ৬৩৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত বিবিধ জটিলতা প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয় যে, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে নির্ধারিত কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য।
বক্তারা আরও বলেন, সুস্থ, সবল ও অপুষ্টিমুক্ত শিশু গড়ে তোলার জন্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচি। এই কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য অভিভাবক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন