প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পঞ্চগড়ে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে এককালীন অনুদানের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী উপপরিচালক গোলাম ফারুক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন।
অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, প্রশিক্ষণার্থী রাহুল দাস, আদুরী রানী নন্দিনী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার এবং সভাপতি মোশাররফ হোসেন।
আয়োজকরা জানান, অনগ্রসর জনগোষ্ঠীর ২৫ জন প্রশিক্ষণার্থী বেসিক কম্পিউটার বিষয়ে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে আলোচনা সভার পর প্রত্যেক প্রশিক্ষণার্থীর হাতে ৫০ হাজার টাকার অনুদানের চেক এবং সনদপত্র তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীর মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ঘটে এবং জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন