প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর বনানী থানার অস্ত্র আইনে করা এক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিপক্ষে চার্জগঠনের (অভিযোগ গঠন) শুনানির তারিখ পেছানো হয়েছে। আসামিপক্ষের সময়ের আবেদনের ভিত্তিতে আগামী ২৩ আগস্ট শুনানির নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
বুধবার (২২ জুলাই) ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মঈন উদ্দিন চৌধুরী এই আদেশ প্রদান করেন।
জানা যায়, ওই দিনের জন্য মামলার চার্জগঠন শুনানির দিন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আসামিপক্ষের আইনজীবী মো. সুমন হোসাইন শুনানি পেছানোর জন্য আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন যে, প্রধান বা সিনিয়র আইনজীবী আকস্মিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়ায় আদালতে উপস্থিত থাকতে পারেননি।
এমন অবস্থায় আসামিপক্ষের সুবিচারের স্বার্থে কিছুটা সময় প্রয়োজন, অন্যথায় আসামির জন্য অপূরণীয় ক্ষতি হতে পারে।
শুনানির সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, সাবেক আইনমন্ত্রীর নামে বনানী থানায় একটি লাইসেন্সপ্রাপ্ত পিস্তল ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে, যাতে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ইস্যু করা সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। একই সঙ্গে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
কিন্তু প্রজ্ঞাপনের এই নির্ধারিত সময়ের মধ্যে আনিসুল হক তার ব্যবহৃত পিস্তলটি জমা দেননি এবং বা এ বিষয়ে থানাকে কিছু জানাননি। পুলিশ আসামির ঠিকানায় গিয়ে কাউকে খুঁজে পায়নি এবং অস্ত্র জমা বা গুলি কেনার বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
পরে বনানী থানার উপপরিদর্শক মো. জানে আলম দুলাল বাদী হয়ে আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।
মামলাটির তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ আগস্ট বনানী থানার তৎকালীন উপপরিদর্শক মো. ইয়াদুল হক আদালতে সাবেক মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।
২০২৪ সালের ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবশালী উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হন এবং রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন