প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।
সোমবার (৬ জুলাই ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুট্টাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সরাইল থানা পুলিশের একটি দল যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা এক ব্যক্তির কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। পরে তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রাসেল। তিনি নোয়াখালীর সোনাইমুরি উপজেলার নাটেশ্বর গ্রামের আবুল খায়েরের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর জেলার কোনাবাড়ী থানার জরুন এলাকায় বসবাস করেন।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং মাদক চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন