প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানি নাটকের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির আবারও নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন। তার অভিনয় দক্ষতা এবং প্রাণবন্ত হাসির কারণে উপমহাদেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার নতুন নাটক সম্পর্কে খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে দেখা দিয়েছে নতুন উচ্ছ্বাস।
চলতি বছরের শুরুতে আসা তার আলোচিত ধারাবাহিক ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ শেষ হওয়ার পর থেকেই পর্দায় হানিয়া আমিরের নতুন প্রত্যাবর্তনের জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। অবশেষে জানা গেছে, নতুন মেগা প্রজেক্ট ‘ফানা’তে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন হানিয়া। নাটকটি পরিচালনা করছেন বাদার মেহমুদ, যিনি এর আগে হানিয়ার সাথে কাজ করে প্রশংসা অর্জন করেছিলেন।
শোনা যাচ্ছে, নাটকের প্রধান পুরুষ চরিত্রের জন্য প্রথমে প্রস্তাব দেয়া হয়েছিল হানিয়ার আগের সিরিয়ালের সহ-অভিনেতা বিলাল আব্বাস খানকে। কিন্তু কোনো অজানা কারণে বিলাল এই প্রজেক্টটি ফিরিয়ে দেন।
এখন জানা যাচ্ছে, হানিয়ার বিপরীতে নতুন সিরিয়ালে দেখা যাবে এ সময়ের আলোচিত তরুণ অভিনেতা নামির নেওয়াজ খানকে। এই জুটির খবর ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। জঞ্জাবিল আসিম শাহের চিত্রনাট্যে নির্মিত এই ধারাবাহিকটি আগামী বছরের শেষের দিকে সম্প্রচারে আসতে পারে। আশা করা হচ্ছে, টিভি জগতে চলতি বছর সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে এই নতুন জুটি।
ছোট পর্দার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যস্ত সময় পার করছেন হানিয়া আমির। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত প্রথম পাকিস্তানি নেটফ্লিক্স সিরিজ। একই সাথে ভারতীয় র্যাপার বাদশাহর নতুন মিউজিক ভিডিওতেও তাকে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। সব মিলিয়ে নতুন নাটক, আন্তর্জাতিক প্রজেক্ট এবং একাধিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছেন পাকিস্তানি এই অভিনেত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন