প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাড়ি বিক্রির নামে এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় রিমান্ডে পাঠানো হয়েছে মির্জা আবুল বাসারকে।
আদালত সূত্রে জানা গেছে, রবিবার (২১ জুন) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এ রায় দেন।
এদিন আদালতে হাজির হয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফীন ইসলাম বাসারকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিলের জন্য আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
এর আগে, শনিবার পুলিশ রাজধানীর গুলশান-১ এলাকা থেকে বাসারকে গ্রেপ্তার করে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ব্যবসায়ী মো. আজিজুল ইসলাম গাড়ির গ্যারেজ ও পুরোনো গাড়ি ক্রয়-বিক্রয়ের ছোট ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসায়িক সম্পর্কের সূত্রে বাসার তার কাছে একটি পুরোনো গাড়ি বিক্রির প্রস্তাব দেন। ২০২৫ সালের ৬ জুন, আজিজুল ইসলামের কাছ থেকে গাড়ির অগ্রিম মূল্য হিসেবে নগদ এক কোটি টাকা গ্রহণ করেন বাসার। সেই সময় টাকার লেনদেনের ভিডিওচিত্রও সংরক্ষিত ছিল।
অভিযোগে আরো বলা হয়েছে, টাকা গ্রহণের পরও বাসার গাড়িটি দেয়ার আশ্বাস অনুযায়ী গাড়ি বুঝিয়ে দেননি। পরে একাধিকবার তাগাদা দেওয়ার পরও তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। এক সময়ে তিনি গাড়ি দেবেন না বলে জানিয়ে দেন। এরপর টাকা ফেরত চাইলে বাসার টালবাহানা শুরু করেন।
মামলার নথি অনুযায়ী, ৬ নভেম্বর, বাসার একটি স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিয়ে জানায় যে এক মাসের মধ্যে তিনি টাকা ফেরত দেবেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিয়ে তিনি অভিযোগকারীকে প্রাণনাশের হুমকিও দেন বলে মামলায় উল্লেখ রয়েছে।
এই ঘটনার পর গত বছরের ১৫ ডিসেম্বর আজিজুল ইসলাম আদালতে মামলা করার আবেদন করেন। শুনানি শেষে আদালত গুলশান থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে ২৩ ডিসেম্বর মামলাটি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন