প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ : অস্ট্রেলিয়ায় প্রাণঘাতী এইচ৫ বার্ড ফ্লুর সংক্রমণের প্রথম সন্দেহভাজন ঘটনা শনাক্ত হওয়ার পর বন্যপ্রাণী রক্ষার জন্য জনপ্রিয় একটি দ্বীপের সমুদ্রসৈকত ভ্রমণ বুধবার স্থগিত করা হয়েছে।
অস্ট্রেলিয়া ছিল বিশ্বজুড়ে হাঁস-মুরগি ও বন্য পাখির মধ্যে মারাত্মক অসুস্থতা ও উচ্চ মৃত্যুহারের জন্য দায়ী এইচ৫ ধরণের বার্ড ফ্লু থেকে দীর্ঘদিন ধরে মুক্ত একমাত্র মহাদেশীয় স্থলভাগ। সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এটি জানায়।
গোটা অস্ট্রেলিয়ায় গত জুন মাসে দেশটির প্রথমবারের মতো এক পরিযায়ী সামুদ্রিক পাখির শরীরে এই ভাইরাস শনাক্ত হয়।
বুধবার অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে জনপ্রিয় পর্যটন গন্তব্য ক্যাঙ্গারু আইল্যান্ডে বার্ড ফ্লুর চারটি সন্দেহভাজন সংক্রমণের ঘটনা জানা গেছে। দ্বীপটিতে সি লায়নের অন্যতম বৃহৎ আবাসস্থল থাকা সত্ত্বেও সেখানে এটি ঘটেছে।
দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রাথমিক শিল্পমন্ত্রী ক্লেয়ার স্ক্রিভেন সাংবাদিকদের জানিয়েছেন, সি লায়ন রক্ষায় দ্বীপটির সমুদ্রসৈকত ভ্রমণ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
তিনি আরও বলেন, বুধবারের মধ্যেই অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে বার্ড ফ্লুর আরও ১১টি নতুন সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্ক্রিভেন জানান, ‘এই পাখিগুলোর মাধ্যমে স্থানীয়ভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে মনে হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।’
দেশটির জাতীয় বিজ্ঞান গবেষণাগার চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় গ্রেটার ক্রেস্টেড টার্ন প্রজাতির পাখির মধ্যে সাতটি সংক্রমণ নিশ্চিত করেছে। এর ফলে অস্ট্রেলিয়ায় মোট শনাক্ত সংক্রমণের সংখ্যা এখন ২৭।
প্রাণঘাতী এই রোগ অস্ট্রেলিয়ার বন্যপ্রাণীর বিলুপ্তির ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে, এমন উদ্বেগ রয়েছে। দেশটির বহু প্রাণী প্রজাতি বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না। অস্ট্রেলিয়ার প্রায় অর্ধেক বন্য পাখির প্রজাতি অবস্থিত। ৮৩ শতাংশ স্তন্যপায়ী প্রাণী কেবল দেশটিতেই পাওয়া যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন