প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিহত শিশুর নাম রাফা মনি, যিনি কবিতা নামে পরিচিত। ছবিটি সংগৃহীত।
রাজধানীর তুরাগ এলাকায় পারিবারিক কলহের জের ধরে, এক মায়ের কোল থেকে রাফা মনি ওরফে কবিতা নামে ৭ মাস বয়সী একটি শিশুকে ছিনিয়ে আছাড় মেরে হত্যা করা হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টার সময় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে, যখন শিশুটি চিকিৎসাধীন অবস্থায় ছিল।
ঘটনাটি ঘটে বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা বেলায় তুরাগের কামারপাড়া ফুলবাড়িয়া বস্তিতে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল। এ ঘটনার সাথে সাথে অভিযুক্ত বাবা কবির হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শিশুটির মা লিমা আক্তার জানিয়েছেন, তারা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে বসবাস করতেন, কিন্তু বর্তমানে তুরাগের ওই বস্তিতে থাকছেন। নিহত রাফা মনি তাদের একমাত্র সন্তান ছিলেন। তার বাবা কবির হোসেন পেশায় একজন রিকশাচালক।
লিমা আরও জানিয়েছেন, পারিবারিক বিষয় নিয়ে বুধবার রাতে স্বামী কবির হোসেনের সাথে তার ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে কবির রাফা মনিকে লিমার কোল থেকে ছিনিয়ে নেন। এর পর মুহূর্তের মধ্যে ৭ মাস বয়সী রাফাকে মাটিতে আছড়ে ফেলেন। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেন এবং প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু, পরে অবস্থার অবনতি হলে শিশুটিকে বুধবার মধ্যরাতে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকেলের দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
লিমা আক্তারের অভিযোগ, তার স্বামী কবির হোসেন নিয়মিতভাবে কাজ করতেন না এবং মাঝে মাঝে নেশা করতেন। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই সাংসারিক ঝামেলা চলত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল জানান, খবর পাওয়ার সাথে সাথে বুধবার রাতেই শিশুটির বাবা রিকশাচালক কবির হোচেনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের কারণে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে, শিশুটিকে আছাড় মারে তার বাবা কবির। তিনি মাদকাসক্তও। এ ঘটনায় একটি হত্যা মামলার দায়ে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন