প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি নিয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক ঝটিকা মিছিলের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে ১৭ জনের নাম উল্লেখপূর্বক এবং অজ্ঞাতনামায় ১০/১৫ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) পুলিশ বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মামুন-অর-রশীদকে প্রধান আসামি করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ভোর ৫টার দিকে লক্ষীপুর বাজার এলাকার ঝিনাইদহগামী পাঁকা রাস্তার উপর কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা এবং এর অঙ্গ সংগঠনের কতিপয় দুষ্কৃতিকারীরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের স্বত্ত্বাকে সমর্থন করে দলকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে একত্রিত হয়ে হাইওয়ে এলাকায় বিভিন্ন সরকারি বিরোধী স্লোগান দিয়ে মিছিল করেছে। আসামিরা বিভিন্ন শ্লোগান ও মিছিলের মাধ্যমে উগ্রবাদী কার্যক্রমের মাধ্যমে দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বে ক্ষতি সাধন করেছে। সাধারণ মানুষকে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রমে উদ্বুদ্ধ করার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে তারা ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারার অপরাধ করেছে। তাদের উক্ত কার্যক্রমের ফলে জনমনে আতঙ্ক এবং ভয়ভীতি সৃষ্টি হয়েছে।
মামলার আসামিগণ হলেন— ১. মো. মামুন-অর-রশিদ (২৭) (ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ছাত্রলীগ শাখার সাবেক সহ-সভাপতি), ২. মো. শিহাব উদ্দিন বিশ্বাস (৪০), ৩. মোস্তাফিজুর রহমান (৪৮), ৪. মো. মানিক মিয়া (৪০), ৫. মো. মাসুদ (কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সদস্য), ৬. মো. আব্দুল মমিন (৪১), ৭. মো. আবু বক্কর সিদ্দীক, ৮. মো. সৌরভ, ৯. মেহেদী হাসান সম্রাট, ১০. মো. সাকিল আহম্মেদ, ১১. মো. আদীবুজ্জামান সংগ্রাম, ১২. আলী আকবর, ১৩. মো. সিরাজ (৫৭), ১৪. মো. দবির হোসেন, ১৫. জহিরুল ইসলাম, ১৬. মো. আশিকুর রহমান, ১৭. মো. রাকিবুল ইসলাম রাজিব এবং অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে মামলার এজাহার দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, আসামিরা ঝটিকা মিছিল করে পালিয়ে গেছে। মামলাটি দায়ের করা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে আসামিদের ধরার জন্য অভিযান চালানো হচ্ছে। আসামীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন