প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চোট কাটিয়ে ফিরে এসেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র অনুশীলনে। তিনি টেকটিক্যাল সেশনসহ পুরোপুরি অনুশীলনে অংশ নিয়ে সতীর্থদের জানান যে তিনি এখন ম্যাচ খেলার মতো অবস্থায় আছেন। এর ফলে উত্তর আমেরিকা বিশ্বকাপে ব্রাজিলের পরবর্তী ম্যাচে তার মাঠে ফেরার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
গ্রুপ ‘সি’-তে চলতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। বর্তমানে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা দুই ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের শীর্ষস্থানে রয়েছে, অন্যদিকে স্কটল্যান্ডের পয়েন্ট ৩।
নেইমার ২০২৩ সালের পর থেকে ব্রাজিলের হয়ে আর মাঠে নামেননি। উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হাঁটুর চোটের কারণে দীর্ঘ সময় তিনি মাঠের বাইরে ছিলেন। এরপর থেকে জাতীয় দলের জার্সিও গায়ে তোলেননি।
এই ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের ক্লাব ক্যারিয়ারও চোটের কারণে থমকে গিয়েছে। তিনি সৌদি আরবে অল্প সময় কাটানোর পর ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে ফিরে আসেন, যেখানে চলতি মৌসুমে ১৫ ম্যাচে ৬ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন।
তবে ফেব্রুয়ারিতে হাঁটুর অস্ত্রোপচারের পর ধারাবাহিকভাবে চার ম্যাচেও খেলতে পারেননি এই তারকা। এত সমালোচনার মধ্যেও কোচ কার্লো আনচেলত্তি তাকে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা দিয়ে রেখেছেন।
দলের প্রথম দুই ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ১-১ ড্র এবং হাইতির বিরুদ্ধে ৩-০ জয় লাভের সময় বেঞ্চে ছিলেন নেইমার। কিন্তু সাম্প্রতিক অনুশীলনে তার উপস্থিতি দলের জন্য নতুন আশার খবর নিয়ে এসেছে।
সতীর্থ গ্যাব্রিয়েল মার্তিনেল্লি বলেন, ‘সে অনুশীলনে খুব ভালো পারফর্ম করেছে এবং তার তীব্রতা সত্যিই দারুণ। তার মান নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে খেলবে কিনা সেটা কোচের সিদ্ধান্ত।’
সব মিলিয়ে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা এখন সবচেয়ে বেশি বলে ধারণা করছে ব্রাজিল শিবির।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন