প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। পরে তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এটি ঘটে বৃহস্পতিবার সকালে সাড়ে ৬টার দিকে মদনপুর এলাকার মোস্তফা মিয়ার বাড়ির নিচতলার একটি ভাড়াটিয়া বাসায়।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বাগানো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
দগ্ধদের মধ্যে রয়েছেন হযরত আলী (৮), মিম (১৩), সুলতানা (৩৫), আব্দুল মান্নান (৫০) ও সিয়াম (১৯)। হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে সুলতানার শরীরের ৯০ শতাংশ, মিমের ৪১ শতাংশ, হযরত আলীর শরীরের ৮ শতাংশ, মান্নানের শরীরের ৩০ শতাংশ এবং সিয়ামের শরীরের ৭৭ শতাংশ দগ্ধ হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ঘরের ভেতরে গ্যাস লিকেজের কারণে গ্যাস জমে ছিল। যার ফলে দুর্ঘটনাটি ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে তিনি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন