প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২ জুলাই, ২০২৬ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি আজ সকালে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে রওনা হন।
স্পিকার আজ (বৃহস্পতিবার) সকাল ৭টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে যাত্রা শুরু করেন। সেখানে গিয়ে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ গ্রহণ করবেন।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। তিনি ৮৬ বছর বয়সে গত ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শাহাদাতবরণ করেন।
১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর, তিনি নতুন রাজনৈতিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে তিনি কিছু সময়ের জন্য ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ইরান-ইরাক যুদ্ধ শুরু হলে ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-র তত্ত্বাবধানের দায়িত্ব গ্রহণ করেন। পরে, তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর, ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ আয়াতুল্লাহ খামেনিকে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
স্পিকার জানাজায় অংশ গ্রহণ শেষে আগামী ৪ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন