প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৬ আগস্ট, ২০২৬ : কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৫৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ (বৃহস্পতিবার) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, টেকনাফের নাইট্যংপাড়া সংলগ্ন এলাকায় গতকাল (বুধবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় কোস্ট গার্ড স্টেশন, টেকনাফ।
এই অভিযান চলাকালে একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা, ১ টি মোবাইল যন্ত্র এবং পাচারকাজে ব্যবহৃত সিএনজিসহ একটি মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় সকালে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেসময় ব্যাটারী চালিত ভ্যান গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৩৫ হাজার পিস ইয়াবা এবং পাচারকাজে ব্যবহৃত ভ্যান গাড়িসহ আরেকটি মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিস্তার রোধে কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন