প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুমকি উপজেলার ১নং পাঙ্গাশিয়া ইউনিয়নের ৭নং মধ্য পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ মাজহারুল ইসলাম (বাবুল)-এর উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে তিনটি করে খাতা ও একটি করে কলম বিনামূল্যে বিতরণ করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাজহারুল ইসলাম (বাবুল)।
এ সময় তিনি বলেন, “আমি যতদিন এই দায়িত্ব পালন করব, ততদিন বিদ্যালয়ের শিশুদের মাঝে বিনামূল্যে খাতা ও কলম বিতরণ অব্যাহত থাকবে।”
পরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং শিক্ষার পরিবেশ আরও সুন্দর করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন