প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুলাউড়া থানার পুলিশ মো. মফিক আলী (৩৮)-কে গ্রেফতার করেছে। তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১২ নং পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা গ্রামের বাসিন্দা এবং মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
এসআই আব্দুল আলীমের নেতৃত্বে অভিযানে অংশ নেন এএসআই আরিফুল ইসলাম এবং এএসআই মো. মিরাজুল ইসলাম। অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়ের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সদস্যরা প্রায় ১ কিলোমিটার দৌড়ানোর পর কাদাময় জমি ও পানিভর্তি শুকনাছড়া নদী অতিক্রম করে শেষ পর্যন্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত মো. মফিক আলীর পিতার নাম মদরিছ আলী। তিনি ১২ নং পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা গ্রামের একজন বাসিন্দা হিসেবে পরিচিত। পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের প্রদত্ত ২ বছরের সাজা কার্যকর করার জন্য এ অভিযান পরিচালিত হচ্ছে। গ্রেফতারের পর মো. মফিক আলীর বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন