প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাইজেরিয়ার একটি গ্রামে বন্দুকধারীদের হামলার ঘটনায় ৮ শিশুসহ মোট ৩০ জন নিহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাডুনা রাজ্যের একটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এই তথ্যটি বাসিন্দাদের বরাতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নিশ্চিত করেছে।
গ্রাম প্রধানের সচিব ডোগন রানা জানিয়েছেন, বন্দুকধারীরা হঠাৎ করেই নিরীহ মানুষের ওপর হামলা চালায়। তারা এলোপাথারিভাবে গুলি করে এবং বিভিন্ন বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এই হামলায় আটজন শিশু পুড়ে মারা যায়। তার পাশাপাশি আরও চারজন আহত হয়েছেন।
নাগরিক সমাজ গোষ্ঠী সাউদার্ন কাডুনা পিস অ্যান্ড সিকিউরিটি নেটওয়ার্কের চেয়ারম্যান ডেরেক ক্রিস্টোফার জানিয়েছেন, এই নৃশংস হামলাটি রোববার গভীর রাতে কাডুনা রাজ্যের কাউরা এলাকার নারিডন গ্রামে সংঘটিত হয়।
ক্রিস্টোফার বলেন, গত বছর ঠিক এই সময়েই একই গ্রামে সশস্ত্র দুর্বৃত্তদের দ্বারা হামলা হয়। ঘটনার দিকে তাকিয়ে মনে হচ্ছে, সরকার সাধারণ মানুষকে রক্ষা করার চেষ্টা পুরোপুরি ত্যাগ করেছে। তিনি জানান যে, এই অসহায় মানুষের পক্ষে লড়াই করার মতো আর কেউ বাকি আছে কিনা সেটা জানেন না।
কাডুনা রাজ্যের স্বরাষ্ট্র ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক কমিশনার সুলে শু'আইবু জানিয়েছেন, এই হামলা সম্পর্কে তাকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
এক স্থানীয় বাসিন্দা ও যুবনেতা ইশায়া দাওয়া বলেন, হামলাকারীরা মধ্যরাতে কাউরু এলাকার নারিডন গ্রামে হামলা চালিয়ে বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। তিনি আরও বলেন, কিছু বাসিন্দাকে নির্মমভাবে জবাই করা হয়েছে, এবং ইতোমধ্যে কয়েকজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
নিহতদের বিষয়ে বর্ণনা করতে গিয়ে দাওয়া বলেন, ভুক্তভোগীদের মধ্যে নারী, শিশু এবং বৃদ্ধরা রয়েছেন। হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় এই বাসিন্দার কথায়, হামলার কয়েক ঘণ্টা পর সকালের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন। কাডুনা রাজ্য পুলিশের মুখপাত্র মনসুর হাসান জানিয়েছেন, এই হামলার বিষয়ে শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। সূত্র: রয়টার্স।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন