প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের ওপর নির্মিত কাঠ ও বাঁশের সাঁকোটি ভেঙে গেছে। নদের স্রোতের কারণে সাঁকোটি ভেঙে যাওয়ায় নদীর দুই পাড়ের প্রায় ২০টি গ্রামের মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে।
ভারি বৃষ্টির ফলে নদের তীব্র স্রোতে এবং কচুরিপানার চাপের কারণে সাঁকোটি শনিবার (১১ জুলাই) রাতের বেলায় ভেঙে ভেসে যায়। ফলে দুই পাড়ের হাজার হাজার মানুষের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। যশোরের কেশবপুর ও সাতক্ষীরার শার্শা এলাকা হয়ে যাতায়াতের জন্য সাঁকোটিই একমাত্র ভরসা ছিল।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি, কোমরপোল, চিংড়া, বগা, নেহালপুর, মহাদেবপুর ও রেজাকাটি গ্রাম এবং সাতক্ষীরার তালা উপজেলার সারসা, সরুলিয়া, সেনেরগাতি, ধানদিয়া সহ প্রায় ২০ গ্রামের মানুষ প্রতিদিন এই সাঁকো ব্যবহার করতেন শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও নিত্যপ্রয়োজনীয় কাজে।
সাঁকোটি ভেঙে যাওয়ার ফলে এখন জীবন রক্ষা করে নৌকায় পারাপার হতে হচ্ছে।
সাগরদাঁড়ি গিয়ে সরেজমিনে দেখা যায়, নদের তীব্র স্রোতে ও বৃষ্টির মধ্যে এলাকার মানুষ স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ ঝুঁকির মধ্যে নৌকায় পারাপার করছেন।
সাগরদাঁড়ি কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী আব্দুল মালেক বলেছেন, ‘প্রতিদিন ওপার থেকে অনেক ক্রেতা ও কৃষক বাজারে আসেন। সাঁকো ভেঙে যাওয়ার কারণে ক্রেতা কমে গেছে, মালামাল আনতেও সমস্যা হচ্ছে।
এতে আমাদের ব্যবসায় বড় ধরনের ক্ষতি হচ্ছে।’
সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক কারিগরি বাণিজ্য মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্যামল কুমার ঘোষ মন্তব্য করেছেন, ‘সাঁকোটি ভেঙে যাওয়ার ফলে নদের ওপারের শিক্ষার্থীরা অত্যন্ত দুর্ভোগে পড়েছেন। প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় পার হয়ে স্কুল কলেজে আসতে হচ্ছে।’ বিশেষ করে চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের যাতায়াতেও ভোগান্তি হচ্ছে।’
সাগরদাঁড়ি বাজার কমিটির সভাপতি সুভাষ দেবনাথ বলেছেন, ‘প্রায় ১৮০ ফুট দৈর্ঘ্যের সাঁকোটি নদের স্রোতে ভেঙে ভেসে যাওয়ায় ওপারের ব্যবসায়ীরা মালামাল নিয়ে বাজারে আসতে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন।’
সাগরদাঁড়ি স্থানীয় সংবাদ কর্মী মুফতি তাহেরুজ্জামান তাছু বলেছেন, ‘সাঁকোটি ছিল কপোতাক্ষ নদের দুই পাড়ের মানুষের যাতায়াতের মেলবন্ধন। দ্রুত ওই সাঁকোটি নতুন করে তৈরি করা না হলে এলাকার মানুষদের চরম ভোগান্তিতে নৌকায় পারাপার করতে হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন