প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপ ট্রফি জয়ের মাধ্যমে উসমান দেম্বেলে কোচ দিদিয়ে দেশমের বিদায়বেলার যোগ্যতা রাঙাতে চান। ফ্রান্সের এই তারকা উইঙ্গারের মতে, কোচের বিদায়ের ঘোষণা অবশ্যই দলের মনোযোগে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। বরং এটি খেলোয়াড়দের আরও ভালো খেলার জন্য একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
আসন্ন ফুটবল বিশ্বকাপ দিয়েই, ফ্রান্সের কোচ হিসেবে দীর্ঘ ১৪ বছরের গৌরবময় যাত্রার ইতি টানার ঘোষণা আগেই দিয়েছেন দেশম। তিনি ফ্রান্সের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক। দেম্বেলে-এমবাপেদের অধীনে টানা দুটি বিশ্বকাপের ফাইনাল খেলেছে। যার মধ্যে ২০১৮ সালে তারা উঁচিয়ে ধরেছেন বিশ্বজয়ের সোনালী ট্রফি এবং ২০২২ সালের কাতার আসরে রানার্সআপ হয়েছেন।
স্কোয়াডের শক্তিমত্তা এবং গভীরতার কারণে আসন্ন বিশ্বমঞ্চেও ফেভারিটের তালিকায় ফরাসিরা উপরে রয়েছে। দলের খেলোয়াড়দের ওপর পূর্ণ আস্থা রয়েছে দেম্বেলের। সম্প্রতি, ইএসপিএনের সঙ্গে কথা বলার সময় এই ফরাসি ফরোয়ার্ড সাফ জানিয়ে দিয়েছেন, প্রিয় কোচের বিদায়কে স্মরণীয় করতে দলের সকল সদস্য নিজেরা উজাড় করে দিতে প্রস্তুত। দেম্বেলে বলেন, 'সবাই জানে এটি কোচের শেষ টুর্নামেন্ট। তিনি একজন উঁচুমানের ও সফল কোচ। ফরাসি দলে খেলোয়াড়দের ওপর তার অগাধ আস্থা রয়েছে। তাই, সবাই মিলে আবারও বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোর এবং ট্রফি জয়ের মাধ্যমে তাকে বিদায় জানানোর চেষ্টা করবে।'
২০১২ সালের গ্রীষ্মে দিদিয়ে দেশম ফ্রান্সের ডাগআউটের দায়িত্ব নেন। তার অধীনে শুধু বিশ্বকাপই নয়, ২০২১ সালে ফ্রান্স উয়েফা নেশন্স লিগও জয় করেছে এবং ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছিল। বর্তমানে, আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী সফল কোচের মধ্যে তিনি একজন। ফ্রান্স আগামী ১৬ জুন সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বজয়ের মিশন শুরু করবে। 'আই' গ্রুপে ফরাসিদের সঙ্গে অন্য দুই প্রতিপক্ষ হবে ইরান ও নরওয়ে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন