প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মো. ইয়াছিন আলী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি এই ঘোষণা দেন। তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
মো. ইয়াছিন আলী জানান, তার প্রধান লক্ষ্য মহিষমারা ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, দুর্নীতি ও অপরাজনীতিমুক্ত একটি আধুনিক এবং বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তোলা। জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার পাশাপাশি এলাকায় উন্নয়ন, শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও অবকাঠামোগত অগ্রগতির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি উল্লেখ করেন যে, এলাকার রাস্তা ঘাট, মসজিদ, মাদ্রাসা এবং মন্দিরের উন্নয়ন করবেন। এছাড়া, মাদক মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে কাজ করবেন, ঘুষ, দুর্নীতি ও অপরাজনীতি দূর করবেন। ইউনিয়নের বেকার যুবক-যুবতীদের বেকারত্ব দূরীকরণে কাজ করবেন। তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এবং মানুষের সম্মান, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। মহিষমারা ইউনিয়নকে বৈষম্য মুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আগামী নির্বাচনে ইউনিয়নবাসীর আস্থা ও সমর্থন লাভের আশাবাদ ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইয়াছিন আলী। তিনি মধুপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য, বাগানবাড়ী শহীদ জিয়া স্মৃতি সংঘের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক বৃহত্তর আউশনারা ইউনিয়নের মহিষমারা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রাক ড্রাইভার ইউনিয়নের চৌরাস্তা শাখার সাধারণ সম্পাদক, আলহাজ্ব জোয়াহের আলী শিশু একাডেমির সভাপতি এবং বাগানবাড়ি নূরানী মাদরাসার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আশা করেন আগামী নির্বাচনে জনগণ তাঁকে সমর্থন দিবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন