ঢাকা শনিবার, ১৬ই মে, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিজরী
শনিবার, ১৬ই মে, ২০২৬ইং ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বাং

‘একাত্তরের ইতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন


‘একাত্তরের ইতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বীর মুক্তিযোদ্ধা জনাব ওয়ালিউল ইসলামের লেখা গ্রন্থ ‘একাত্তরের ইতিকথা’-এর আনুষ্ঠানিক প্রকাশ ও মোড়ক উন্মোচন শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। এটি অনুষ্ঠিত হয় বিকেল ৪টায় সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)-এর প্রধান কার্যালয়ে।

গ্রন্থাকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব ওয়ালিউল ইসলাম দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছেন এবং নানা পর্যায়ের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত ছিলেন। দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়েছে। এই গ্রন্থটি প্রকাশ করেছে বিশিষ্ট প্রকাশনী সংস্থা মাওলা ব্রাদার্স।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধ কেবল একটি রাজনৈতিক সংগ্রাম নয়, বরং এটি মানুষের চেতনা, চিন্তা ও জীবনবোধের একটি বড় পরিবর্তনের সময়। তার মতে, “একাত্তরের ইতিকথা” গ্রন্থটি স্বাধীনতা সংগ্রামের বাস্তব অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ দলিল, যা ইতিহাসকে আরও গভীরভাবে বুঝতে সহায়তা করবে।

আরও পড়ুন: সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত

বিশেষ অতিথি অধ্যাপক ডাঃ আবুল কাশেম চৌধুরী বলেন, এ ধরনের আত্মকথনধর্মী গ্রন্থ ইতিহাসচর্চায় একটি নতুন মাত্রা যোগ করবে। তিনি উল্লেখ করেন, ওয়ালিউল ইসলামের প্রশাসনিক অভিজ্ঞতা এবং মুক্তিযুদ্ধকালীন প্রত্যক্ষ সপৃক্ততা বইটিকে আরও সমৃদ্ধ ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও গবেষক জনাব মফিদুল হক বলেন, মুক্তিযুদ্ধের দলিলভিত্তিক ইতিহাস সংরক্ষণে এ ধরনের গ্রন্থ অপরিহার্য। তিনি আরও বলেন, ব্যক্তিগত অভিজ্ঞতা, প্রশাসনিক বাস্তবতা এবং সমাজের রাজনীতির সমন্বয়ে লেখা এই বইটি গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশিষ্ট সাংবাদিক তথা দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক জনাব মতিউর রহমান বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে এ ধরনের বই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি উল্লেখ করেন, “একাত্তরের ইতিকথা” শুধুমাত্র স্মৃতিচারণ নয়, বরং এটি স্বাধীনতা সংগ্রামের একটি বাস্তব চিত্রের প্রতিফলন।

নারী অধিকারকর্মী শিরিন পারভীন হক বলেন, মুক্তিযুদ্ধ একটি রাজনৈতিক সংগ্রাম ছিল না, এটি ছিল একটি মানবিক ও সামাজিক মুক্তির লড়াই। তিনি বলেন, “একাত্তরের ইতিকথা” গ্রন্থটি সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার-২০২৬’ ঘোষণা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং এসএমসি ও এসএমসি ইএল-এর সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী বলেন, “একাত্তরের ইতিকথা” মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য ও গবেষণায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়কে নতুনভাবে অনুধাবনে সহায়ক হবে। একই সঙ্গে তিনি লেখকের দীর্ঘ কর্মজীবন, মুক্তিযুদ্ধকালীন ভূমিকা এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে বিশেষভাবে উল্লেখ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং এসএমসি ও এসএমসি ইএল-এর সাবেক চেয়ারম্যান জনাব সিদ্দিকুর রহমান চৌধুরী বলেন, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং প্রশাসনিক অর্ন্তদৃষ্টি সমন্বয়ে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থে ১৯৭১ সালের উত্তাল সময়, রাজনৈতিক পটপরিবর্তন এবং স্বাধীনতা সংগ্রামের একটি অনন্য চিত্র উঠে এসেছে।

এসএমসির সম্মানিত সদস্য ডাঃ খায়রুল ইসলাম বলেন, এ ধরনের গ্রন্থ অতীতের স্মৃতি সংরক্ষণ করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মূল্যবোধ এবং ইতিহাস বিষয়ে সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। “একাত্তরের ইতিকথা” গ্রন্থ মুক্তিযুদ্ধের পূর্বাপর ঘটনা এবং সমাজ-রাজনীতিকে নতুনভাবে উপলব্ধি করতে সহায়তা করবে।

লেখক জনাব ওয়ালিউল ইসলাম বলেন, এই গ্রন্থটি মূলত তার ব্যক্তিগত অভিজ্ঞতা, স্মৃতি এবং সময়ের বাস্তবতার প্রতিফলন। তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সময়কার প্রশাসনিক বাস্তবতা, রাজনীতির টানাপোড়েন এবং সাধারণ মানুষের সংগ্রামের চিত্র তিনি এই বইয়ে তুলে ধরার চেষ্টা করেছেন।

আরও পড়ুন: ঐক্য, সৃজনশীলতা ও অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমসি এবং এসএমসি ইএল-এর চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ, এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তছলিম উদ্দিন খান, এসএমসি ইএল-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েফ নাসির, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এসএমসি এবং এসএমসি ইএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে গ্রন্থ পরিচিতি, আলোচনা, বই থেকে অংশবিশেষ পাঠ এবং ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


রংপুরে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময়

বাংলাদেশ ও ভারতের ব্যবসা-বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে রংপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই) মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। সভায় রংপুর অঞ্চলের আমদানি-রপ্তানিকারক, ব্যবসায়ী এবং চেম্বার নেতারা অংশগ্রহণ করেন।

এটি ছিল রংপুর চেম্বারের প্রেসিডেন্ট এমদাদুল হোসেনের সভাপতিত্বে পরিচালিত সভা। সভায় আরও বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু এবং চেম্বার পরিচালক আশরাফুল আলম আল আমিনসহ অন্যান্য অতিথিরা।

সহকারী হাই কমিশনার মনোজ কুমার সভায় বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। দেশটির সঙ্গে সব সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিকরণে ভারত একটি বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোববার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


রোববার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

আগামীকাল রোববার (১৯ এপ্রিল) সিলেট নগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সোর্স লাইন নির্মাণ কাজের জন্য সকাল থেকে টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১৮ এপ্রিল) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের ৩৩/১১ কেবি শেখঘাট উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণ কাজের জন্য রোববার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত নগরীর পাঠানটুলা ১১ কেভি ফিডার এবং ১১ কেভি বিমানবন্দর ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না: সিলেট নগরীর পাঠানটুলা ১১ কেভি ফিডারের আওতাধীন পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মাদিনা মার্কেট ও এর আশপাশের এলাকা এবং ১১ কেভি বিমানবন্দর ফিডারের আওতাধীন সুবিদবাজার এলাকার লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আল-মদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে, নির্ধারিত সময়ের পূর্বে যদি কাজ শেষ হয়ে যায়, তাহলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু হবে।

এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে গ্রাহকদের সহযোগিতা চেয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের পোস্টে হতবাক হয়ে গিয়েছিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


ট্রাম্পের পোস্টে হতবাক হয়ে গিয়েছিলেন নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় লেবানন ইস্যুতে হতবাক হয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

একজন মার্কিন সূত্র এবং এ বিষয়ে অবগত আরেকটি সূত্র সংবাদমাধ্যম অ্যাক্সিওসে এই তথ্য জানান। প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের পোস্টের কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার উপদেষ্টারা হতবাক হয়ে পড়েছিলেন। এই পোস্টটি মার্কিন পররাষ্ট্র দফতরের বৃহস্পতিবার প্রকাশিত ইসরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির পাঠ্যের পরিপন্থী ছিল। কারণ চুক্তি অনুসারে, ইসরায়েল যুদ্ধবিরতির সময়েও ‘পরিকল্পিত, আসন্ন বা চলমান আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার্থে যেকোনও সময়’ সামরিক ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে।

ট্রাম্প তার পোস্টে এমন একটি আদেশ জারি করেছেন, যা মান্য করা ছাড়া ইসরায়েলের আর কোনো উপায় নেই- যা অন্যান্য মার্কিন প্রশাসনের অধীনে অকল্পনীয় হবে। সূত্রগুলো জানায়, পোস্টটির বিষয়ে জানতে পেরে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে হতবাক ও শঙ্কিত হয়ে পড়েছিলেন।

ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করেন, ইসরায়েল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি তার পোস্টে লিখেছেন, “ইসরায়েল আর লেবাননে বোমা হামলা চালাবে না। যুক্তরাষ্ট্র তাদের এটি করতে নিষেধ করেছে। আর নয়!!!”

অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাত্কারে ট্রাম্প পুনর্ব্যক্ত করেন যে, তিনি লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে চাইছেন। তিনি বলেন, “ইসরায়েলকে এটা বন্ধ করতে হবে। তারা এভাবে ভবন উড়িয়ে দিতে পারে না। আমি এটা হতে দেব না।”

নেতানিয়াহু এবং তার দল গণমাধ্যমের মাধ্যমে ট্রাম্পের লেবানন বিষয়ক মন্তব্য সম্পর্কে জানতে পারে এবং তারা অপ্রস্তুত অবস্থায় পড়ে যায়। ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটারসহ সহযোগীরা যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করেছে কি না তা বোঝার জন্য তোড়জোড় শুরু করেন।

ইসরায়েলি কর্মকর্তারা হোয়াইট হাউসের কাছে স্পষ্টীকরণের জন্য অনুরোধ করেন এবং জোর দিয়ে বলেন, ট্রাম্পের মন্তব্যটি চুক্তির পরিপন্থী। অ্যাক্সিওস হোয়াইট হাউসের কাছে মন্তব্য জানতে চাইলে, একজন মার্কিন কর্মকর্তা ট্রাম্পের মন্তব্য স্পষ্ট করেন। মার্কিন কর্মকর্তা বলেন, “লেবানন ও ইসরায়েলের মধ্যে প্রেসিডেন্টের করা যুদ্ধবিরতি চুক্তিতে স্পষ্টভাবে বলা আছে যে, ইসরায়েল লেবাননের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কোনও আক্রমণাত্মক সামরিক অভিযান চালাবে না, তবে পরিকল্পিত, আসন্ন বা চলমান আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করে।” সূত্র: অ্যাক্সিওস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিগঞ্জের এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


কালিগঞ্জের এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জের এলজিইডি অফিসের হিসাবরক্ষক মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এই অভিযোগের ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

একাধিক ভিডিওতে মুস্তাফিজুর রহমানকে তাঁর দাপ্তরিক টেবিলে বসে ঘুষ নিতে দেখা গেছে। একটি ভিডিও, যা প্রায় ১ মিনিট ১৬ সেকেন্ডের, তাতে দেখা যায়, তিনি ইউনিয়ন পরিষদের সচিবদের কাছ থেকে প্রকল্পের বিল প্রস্তুতের জন্য গুনে গুনে টাকা নিচ্ছেন।

অভিযোগ রয়েছে যে, তিনি চাম্পাফুল ইউনিয়নের সচিব সাইদুর রহমান এবং কুশুলিয়া ইউনিয়নের সচিব কামরুজ্জামানের কাছ থেকে ১০ হাজার টাকা করে ঘুষ গ্রহণ করেছেন। এছাড়াও মৌতলা ইউনিয়নের এক সচিবের কাছ থেকেও একইভাবে টাকা নেওয়ার অভিযোগ আছে।

ভিডিওটি প্রকাশের পর, অভিযুক্ত মুস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "চাকরি অনেক করেছি, কেউ কিছু করতে পারেনি। আমি একা না, সবাই খায়, লিখে কোনো লাভ হবে না।" স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন প্রকল্পের বিল, চুক্তিপত্র ও নথি প্রস্তুতির জন্য ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। বরাদ্দ বেশি হলে ঘুষের পরিমাণও বাড়ে। ঘুষ না দিলে মাসের পর মাস ফাইল আটকে রেখে হয়রানির শিকার হতে হয় বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

এছাড়া, বাড়ির নকশা তৈরির ক্ষেত্রেও ২০ হাজার টাকা অগ্রিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম করে অতিরিক্ত ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বলেন, "বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।" ঘটনার সূত্র ধরে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৫২
জোহর ১১:৫৬
আসর ০৪:৩৩
মাগরিব ০৬:৩৪
ইশা ০৭:৫৩
সূর্যোদয় : ০৫:১৬ সূর্যাস্ত : ০৬:৩৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%