প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের বিশ্বনাথে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপনের প্রেক্ষিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে সভাটি আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম। এতে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) হাজী গৌছ আলী, উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দীকি, নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আদবুল হাই, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওছার খান, দশঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক গোবিন্দ মালাকার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহবায়ক এম খলিলুর রহমান এবং জুলাই যোদ্ধা আমজাদ হোসেন ও মাসুদ রানা চৌধুরী।
সভায় বক্তারা বলেছেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য শহিদদের অবদান চিরকাল জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। শহিদদের আদর্শ ও চেতনা ধারণ করে বৈষম্যহীন, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা।
এ সময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, জুলাই শহিদ পরিবারের সদস্য, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও জুলাই আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন