প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে। হতাশার এই মুহূর্তে সাবেক তারকা আনহেল ডি মারিয়া লিওনেল মেসি ও সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন। ফাইনালের আগে জাতীয় দলের প্রতি নিজের নিঃশর্ত সমর্থন জানিয়েছিলেন ডি মারিয়া। ম্যাচ শেষে তিনি আবেগঘন বার্তায় সেই প্রতিশ্রুতির প্রতিফলন ঘটান।
নিজের বার্তায় আর্জেন্টাইন কিংবদন্তি লেখেন, ‘পুরো দেশ তোমাদের নিয়ে গর্বিত। বিশ্বকাপে তোমরা যে ভালোবাসা, লড়াই আর আবেগ দেখিয়েছ, তা পুরো দেশকে আবারও এক করেছে। তোমরা ইতিহাস গড়েছ, কিংবদন্তি হয়ে উঠেছ। এটা কেউ কখনো তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না।’
২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত আর্জেন্টিনার উত্থান-পতনের প্রায় প্রতিটি অধ্যায়ের সঙ্গী ছিলেন ডি মারিয়া। ২০১৪ বিশ্বকাপ এবং ২০১৫-১৬ কোপা আমেরিকার ফাইনালের হতাশা দেখার পাশাপাশি, ২০২১ এবং ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ এবং ফিনালিসিমার শিরোপাও জিতেছেন জাতীয় দলের জার্সিতে।
বর্তমান দলটিকে আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা দল মনে করেন এই সাবেক উইঙ্গার। তিনি লেখেন, ‘আমাদের দেশের ইতিহাসের সেরা জাতীয় দল তোমরাই। ফিনালিসিমাসহ টানা পাঁচটি ফাইনাল খেলেছ, এই কীর্তি কেউ মুছে দিতে পারবে না। সবকিছুর জন্য তোমাদের ধন্যবাদ। তোমাদের সবাইকে আমি ভালোবাসি।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন