প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুর মহানগরীর গাছা থানার ৩৩ ও ৩৮ নম্বর ওয়ার্ডে পৃথক মাদকবিরোধী অভিযানে ২০ বোতল বিদেশি মদ ও ৮৫ পিস ইয়াবা উদ্ধার সহ দুজনকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ সব অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে এএসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ ৩৩ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড মেম্বারবাড়ি রোডের আলীর বাড়ির সামনে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২০ বোতল বিদেশি মদসহ ২৫ বছর বয়সী জুয়েল রানা নামে এক যুবককে গ্রেফতার করা হয়। জুয়েল শেরপুর জেলার নালিতাবাড়ী থানার রাণীগাঁও গ্রামের আবুল হাসেমের ছেলে। বর্তমানে তিনি ৩৩ নম্বর ওয়ার্ডের উত্তর খাইলকুর এলাকার সেকান্দরের বাড়ির ভাড়াটিয়া।
এদিকে, গাছা থানার এসআই নাজমুল হক সঙ্গীয় ফোর্সসহ ৩৮ নম্বর ওয়ার্ডের মধ্য খাইলকুর হাজী মার্কেটের তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৮৫ পিস ইয়াবাসহ ৩১ বছর বয়সী আল-আমিন নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। আল-আমিন মধ্য খাইলকুর এলাকার আহম্মদ আলীর ছেলে। এসময় উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, মাদক, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গাছা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন