প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁ, ১৬ নভেম্বর, ২০২৬ : নবান্ন উৎসব আজ জেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে আলোচনা, আবৃত্তি, সংগীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৮টা থেকে নওগাঁর মুক্তির মোড়স্থ কেন্দ্রীয় পার্কে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘ঐকতান সঙ্গীত ও সংস্কৃতি সৃজন সংগঠন’ এই অনুষ্ঠানটি আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. মোসাদ্দেক হোসেন।
দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা অ্যাড. সালাহউদ্দিন মিন্টু। অনুষ্ঠানে বাঙালী সংস্কৃতিতে নবান্নের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. কায়েস উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. হাসমত আলী, আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আজহার উদ্দীন এবং স্থানীয় বিশিষ্ট সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
এদিকে, বেলা সাড়ে ১০টায় আবৃত্তি পরিষদ নওগাঁ নবান্ন উৎসব উপলক্ষে আলোচনা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে।
পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবৃত্তি পরিষদ নওগাঁ’র সভাপতি ও প্রবীণ সাংবাদিক মো. কায়েস উদ্দিন।
আলোচনা করেন আবৃত্তি পরিষদের উপদেষ্টা অধ্যাপক মো. শরিফুল ইসলাম খান, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ফরিদুল করিম তরফদার, লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এবং মাগফুরুল হাসান বিদ্যুৎ।
পরে সদস্যরা আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশন করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন