প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানী ঢাকা, বিশ্বের অনেক শহরের মতো, দীর্ঘদিন ধরে বায়ুদূষণের চ্যালেঞ্জে জর্জরিত রয়েছে। সাধারণত বৃষ্টির ফলে বাতাসের মানের উন্নতি ঘটে। তবে এবার কয়েক দিনের বর্ষণেও তার পরিণতি কিছু ভালো হয়নি। বরং বৃষ্টির মধ্যে আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান শীর্ষ পাঁচে উঠে এসেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) সকালে ঢাকার স্কোর ছিল ১৫৬। এই স্কোরের ভিত্তিতে শহরের বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান হলো পঞ্চম।
একই সময়ে ১৯৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। এরপর, ১৮৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, তৃতীয় অবস্থানে ১৭৪ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর শহরের স্কোর ১৫৮।
বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের প্রধান উৎসগুলো হলো যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, ইটভাটা এবং শিল্পকারখানার নির্গমন।
তারা মনে করেন, এসব উৎস থেকে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ও টেকসই পদক্ষেপ না নিলে বায়ের মানে স্থায়ী উন্নতি আনা সম্ভব নয়।
আইকিউএয়ারের স্কোর কার্যক্রম শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ১০১ থেকে ১৫০ স্কোর ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তার বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
এছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে রাখার পরামর্শ দেয়া হয় এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার আহ্বান জানানো হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে মনে করা হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন