প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মক্কায় পবিত্র কোরআন বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতার ৪৬তম অধিবেশন শুরু হয়েছে। এ প্রতিযোগিতায় পবিত্র কোরআন হিফজ, তিলাওয়াত, এবং ব্যাখ্যা অন্তর্ভূক্ত রয়েছে।
এবার ১৩৩টি দেশ থেকে মোট ৩৩৪ জন পুরুষ ও নারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এটি প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণ হিসেবে চিহ্নিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) মক্কায় পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সৌদি বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।
প্রতিযোগিতার লক্ষ্য হলো মুসলিম তরুণদের পবিত্র কোরআন মুখস্থ করতে, বুঝতে এবং তা নিয়ে চিন্তা করতে উৎসাহিত করা। এর পাশাপাশি একটি সম্মানজনক প্রতিযোগিতা গড়ে তোলা এবং কোরআনের সেবা ও এর হাফেজদের সম্মান জানানোর ক্ষেত্রে সৌদি আরবের প্রচেষ্টাকে তুলে ধরা।
এদিকে প্রথম বারের মতো এবার নারী অংশগ্রহণকারীদের জন্য পৃথক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশনে তাদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অন্যদিকে পুরুষদের সমাপনী অনুষ্ঠান গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতা পাঁচ বিভাগে অনুষ্ঠিত হবে। মোট পুরস্কারের পরিমাণ এক কোটি দুই লাখ ৬০ হাজার সৌদি রিয়াল, যা প্রতিযোগিতাটি চালু হওয়ার পর থেকে সর্বোচ্চ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন