প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘকাল পর আবারও ধারাবাহিক নাটকে ফিরে আসছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। ব্যক্তিগত কারণে বেশ কিছু বছর অভিনয়ে অনিয়মিত থাকার পর তিনি এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ অভিনয় করছেন।
একসময় একক নাটক ও ধারাবাহিক, দুই রকম নাটকেই তিনি ছিলেন সমান জনপ্রিয়। অভিনয় দক্ষতায় দর্শকের প্রশংসা অর্জনকারী এই অভিনেত্রী ব্যক্তিগত ব্যস্ততার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দুরে ছিলেন। তবে এরই মধ্যে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ অ্যান্থলজি সিরিজের ‘বেসুরা’ পর্বের মাধ্যমে তিনি পর্দায় ফিরে এসেছেন।
সেই সময় তিনি জানিয়েছিলেন, যদি ভালো গল্প ও পছন্দের চরিত্র পেয়ে যান, তাহলে নিয়মিত অভিনয়ে ফেরার আগ্রহ রয়েছে তার।
সেই ধারাবাহিকতায় এবার ‘ফিরে আসার গল্প’ নাটকে ‘রুকাইয়া’ চরিত্রে শিমুকে দেখা যাবে।
নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমাইয়া শিমুর প্রথম লুক প্রকাশ করেছে। তবে নাটকটি কিংবা নিজের চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু বলতে এ মুহূর্তে রাজি নয় অভিনেত্রী।
সিরিজটি নির্মিত হচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় এবং এখানে সম্পর্কই বড় শক্তি হিসেবে চিত্রিত হচ্ছে। ‘INTRODUCING SUMAIYA SHIMU AS RUKAIYA COMING SOON ONLY ON CINEMAWALA CINEMAWALABD'
সম্প্রতি রাজ নির্মিত ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই সফলতার ওপর ভিত্তি করেই নতুন নির্মিত হচ্ছে ‘ফিরে আসার গল্প’। বর্তমানে নাটকটির শুটিংয়ের প্রস্তুতি চলছে। আগামী মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। নাটকের অন্যান্য অভিনয়শিল্পীদের নামগুলোও পর্যায়ক্রমে প্রকাশ করবেন নির্মাতা।
এই অভিনেত্রীর অভিনয়জীবনে অনেক জনপ্রিয় ধারাবাহিক নাটক রয়েছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ‘হাউসফুল’, ‘এফএনএফ’, ‘ললিতা’, ‘বিহাইন্ড দ্য সিন’ এবং ‘ফাঁদ ও বগার গল্প’ যা দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন