প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর একাধিক অভিযানে ছয়জন নিহত হয়েছে। রোববার, দেশটির সন্ত্রাস দমন বিভাগ এক বিবৃতিতে এই তথ্য জানায়। বিবৃতিতে বিস্তারিত বলা হয়, সন্ত্রাসীরা হামলার ষড়যন্ত্র এবং আইন নিরাপত্তা বাহিনীর চলাচলে বাধা দেওয়ার জন্য শাকারদারা রোডে একটি চেকপয়েন্ট স্থাপন করেছিল। এতে জানানো হয়, তথ্য পাওয়ার পর সোয়াতের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সেখানে সন্ত্রাসীরা তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। এ সময়, দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ে তিন সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে তিনটি কালাশনিকভ, নয়টি ম্যাগাজিন এবং একাধিক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অন্যান্য সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। একেবারে আলাদা বিবৃতিতে বলা হয়, ‘ফিতনা আল-খারিজের সদস্যরা সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য মোহমান্দ জেলা থেকে চারসাদ্দার দিকে অগ্রসর হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ওই অঞ্চলে অভিযান চালানো হয়। অতর্কিত হামলা চালিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য একটি দল পাঠানো হয়। তবে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়। একপর্যায়ে তীব্র গোলাগুলি শুরু হয়।’ গোলাগুলি শেষ হওয়ার পর ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। সূত্র: ডন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন