০৬:৪৫ পি.এম
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান মন্তব্য করেছেন, দেশের ইতিহাসে কখনো এত চমৎকার নির্বাচন হয়নি। এই সফলতা সামরিক ও অসামরিক বাহিনীর সমন্বিত প্রচেষ্টার ফলস্বরূপ অর্জিত হয়েছে।
তিনি মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন।
সেনাপ্রধান আরও বলেন, ডিসিদের মাধ্যমে জাতিকে একটি সফল নির্বাচন উপহার দেওয়া হয়েছে। নির্বাচন আয়োজনের মূল দায়িত্ব তাদের ওপরই ছিল এবং সেনাবাহিনী তাদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা করেছে।
আরও পড়ুন: খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা : ত্রাণমন্ত্রী
তিনি উল্লেখ করেন, এক সময় দেশে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল। অনেকের বিশ্বাস ছিল যে নির্বাচন সম্ভব নয়। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসা হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ অর্জন।
ডিসিদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন যে, যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা দ্রুত পাওয়া যাবে। সংশ্লিষ্ট সেনা ফরমেশনের সঙ্গে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে সহযোগিতা প্রদান করা হবে। তিনি দুর্যোগ, দুর্ঘটনা কিংবা অন্য যেকোনো পরিস্থিতিতে প্রশাসনের পাশে থাকারও আশ্বাস দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন