প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেল ৪টায় জেলা প্রশাসক অফিসের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয় যেখানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
সংশ্লিষ্টদের উদ্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ্ ইলিয়াস ব্যাপারী, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ অন্যান্য গেষ্টরা।
সভায় জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সার্বিক প্রস্তুতি, পরীক্ষার্থীদের নিরাপত্তা, প্রশ্নপত্র পরিবহন ও সংরক্ষণ, কেন্দ্রসমূহে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা এবং নকল প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এছাড়া পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে অনাকাক্সিক্ষত ভিড় নিয়ন্ত্রণ, কোচিং সেন্টার সংক্রান্ত সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
জেলায় মোট ২৩ কেন্দ্রে ৭ হাজার ৩৬১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।
তিনি বলেন, "পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারে, এ লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন