প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে পায়রা বন্দরে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে। এই উদ্বোধনটি করেন বন্দর চেয়ারম্যান সৈয়দ সাইফ-উল ইসলাম। তিনি সোমবার দুপুরে পায়রা বন্দরের ভেতরে একটি ফলদ গাছের চারা রোপণ করে এই মহাপরিকল্পনার আনুষ্ঠানিক সূচনা করেন।
এ সময় পায়রা বন্দর কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীগণ সেখানে উপস্থিত ছিলেন। রোপণকৃত চারাগুলোর সঠিক পরিচর্যা এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের জন্য একটি বিশেষায়িত টিম গঠন করা হয়েছে, যা সার্বক্ষণিক নজরদারি করবে বলে পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
পায়রা বন্দরের চেয়ারম্যান সৈয়দ সাইফ-উল ইসলাম উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের উপকূলীয় অঞ্চলকে রক্ষা করা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রীর পরিবেশবান্ধব সবুজ বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার, তা বাস্তবায়নে পায়রা বন্দর কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বদ্ধপরিকর। এই ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুধুমাত্র বন্দর এলাকাকে সবুজায়িত করবে না, বরং প্রাকৃতিকভাবে এই অঞ্চলের মাটির ক্ষয়রোধ এবং দুর্যোগের ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন