প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০৭:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ১৮ই জুন, ২০২৬ইং; ০৬:৩৫ পি.এম
নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত পুর্নাঙ্গ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী সরকারি কলেজ শাখার নবগঠিত পুর্নাঙ্গ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন-২০২৬ খ্রিঃ) দুপুরে কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে উক্ত পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নোসক ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য (অতিরিক্ত দায়িত্ব দপ্তর) রবিউল হাসান পলাশ, নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান।
অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং উনাদের রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়াও বিগত ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে জাতীয়তাবাদী ছাত্রদলের আন্দোলন-সংগ্রাম ও ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরেন বক্তারা। এসময় ছাত্রদলের সাংগাঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং যোগ্য ও নতুন নেতৃত্ব গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।
এসময় নবগঠিত নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের পুর্নাঙ্গ কমিটির এবং কলেজের ইন্টার শাখা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"