প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো, যিনি হাঁটুর ইনজুরি কাটিয়ে মাঠে নামার জন্য প্রস্তুতি নিয়েছেন। ইতিমধ্যে জাতীয় দলের সাথে অনুশীলনেও অংশগ্রহণ করেছেন তিনি।
আগামী শনিবার কেপ ভার্ডের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব ৩২-এর ম্যাচে অংশগ্রহণে তিনি প্রস্তুত রয়েছেন। এই তথ্য ইএসপিএন নিশ্চিত করেছে।
বুধবার কানসাস সিটিতে আর্জেন্টিনার অনুশীলন সেশনে রোমেরো ঘাম ঝড়িয়েছেন।
গত ২২ জুন গ্রুপ পর্বে আস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে তিনি হাঁটুতে চোট পান। স্ক্যান করার পর আর্জেন্টিনার মেডিকেল দল জানায় যে চোটটি গুরুতর নয়। যদিও হাঁটুতে ফোলা ভাব দেখা দিয়েছে কিন্তু এটি বড় কোন সমস্যা নয়।
সর্তকতার নিমিত্তে আর্জেন্টিনা জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোমেরোকে নিয়ে কোন ঝুঁকি নেয়নি। ৩-১ গোলে জয়ী ম্যাচে বিশ্রামে ছিলেন রোমেরো।
কেপ ভার্ডের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি হিসেবে গতকাল রাতে সন্ধ্যায় মায়ামির ফোর্ট লডারডেল এসে পৌঁছেছে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। আজ বর্তমান চ্যাম্পিয়নরা ইন্টার মায়ামির ট্রেনিং সেন্টারে অনুশীলন করবে।
গ্রুপ 'জে'-তে তিনটি ম্যাচের সবগুলোতেই জয়ী হয়ে শেষ ৩২’এ জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে তারা মোট আটটি গোল করেছে, যার মধ্যে ছয়টি গোলই করেছেন মেসি।
আর্জেন্টিনা আগামী ৪ জুলাই ভোর ৪টায় শেষ ৩২’র ম্যাচে কেপ ভার্ডের মুখোমুখি হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন