প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর ইকুরিয়া বিআরটিএ কার্যালয়ে (ঢাকা মেট্রো সার্কেল-২) চলাকালীন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দালালচক্রের ৪ সদস্যকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এই অভিযানটি গ্রাহকদের হয়রানি এবং প্রতারণা বন্ধের উদ্দেশ্যে পরিচালিত হয়।
বুধবার বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাইয়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত-৫ এ অভিযানটি অনুষ্ঠিত হয়।
এ সময় গ্রাহকদের সঙ্গে প্রতারণা এবং দ্রুত কাজ করে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে ৪ জনকে আটক করা হয়। পরে আদালতে তারা দোষ স্বীকার করায় তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন যা মো. আব্দুস সালাম, মো. পিন্টু, নুর মোহাম্মদ এবং মো. ইয়াছিন আরাফাত। তাদের মধ্যে দু’জনকে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অন্য দু’জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে অভিযানের সময় প্রতারক চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।
এই বিষয়টি নিয়ে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাই সাংবাদিকদের বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার নামে কাগজপত্র ও টাকা নিয়ে পালিয়ে যায়। দালাল ও প্রতারকদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ অভিযান চলতে থাকবে।
তিনি আরও যোগ করেন, বিআরটিএতে সেবা নিতে আসা গ্রাহকরা যদি সরাসরি বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে তারা দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পাবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন