প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করতে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান ‘সুইসপোর্ট’।
মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেটো রেংলি'র সৌজন্য সাক্ষাতে এ বিষয়টি উঠে এসেছে।
বৈঠকে সুইস প্রতিনিধিদল বাংলাদেশের এভিয়েশন খাতে সহযোগিতার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্রমবর্ধমান অবকাঠামো এবং ভবিষ্যতের অপারেশনাল প্রয়োজনীয়তা বিষয়ক বিবেচনা করে সেখানে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদানে সুইসপোর্টের আগ্রহ তুলে ধরা হয়।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী সুইসপোর্টের এই আগ্রহকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানটিকে একটি আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশের ও সুইজারল্যান্ডের মধ্যে দীর্ঘকালীন দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
এছাড়া উল্লেখযোগ্য যে, ‘সুইসপোর্ট’ বিশ্বে অন্যতম প্রধান এভিয়েশন সেবাদাতা প্রতিষ্ঠান। তারা বিশ্বের বিভিন্ন স্থানে শত শত বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং, কার্গো ব্যবস্থাপনা এবং বিমানবন্দর সহায়তা সেবা দেয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন