প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে অর্থ (ফি) নেওয়ার পরিকল্পনা করছে। এটি লোহিত সাগরের দক্ষিণে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে বিষয়টি অবগত কয়েকটি আঞ্চলিক সূত্রের বরাতে বুধবার (২৯ জুলাই) রয়টার্স জানায়।
গত ২০ জুলাই হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। এরপর থেকেই তারা এই নৌপথে নিজেদের নিয়ন্ত্রণ আরও বাড়ানোর চেষ্টা করছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে বেশির ভাগ বাণিজ্যিক জাহাজকে ফি দিতে হবে বলে সূত্রগুলো জানিয়েছে। তবে কবে থেকে এটি কার্যকর হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
রয়টার্সের তথ্য অনুযায়ী, জুলাইয়ে ইরান সফরের সময় হুথি কর্মকর্তাদের সঙ্গে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করেন ইরানি কর্মকর্তারা। তাদের লক্ষ্য আন্তর্জাতিক এই নৌপথে ফি আদায়ের ব্যবস্থা চালু করা এবং যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ানো।
সূত্রগুলোর দাবি, চীনের জাহাজগুলোকে এই ফি থেকে ছাড় দেওয়া হতে পারে। এর আগে লোহিত সাগরে চীনা জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বেইজিং ও হুথিদের মধ্যে আলোচনা হয়েছিল।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মনোনীত পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জৌবা বলেন, হুথিরা লোহিত সাগরের ওপর আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। সফল হলে তারা জাহাজ থেকে অর্থ আদায়ের চেষ্টা করবে। পশ্চিমা কূটনীতিকদের মতে, এমন পদক্ষেপ উপসাগরীয় ও ইউরোপীয় দেশগুলোর বিরোধিতার মুখে পড়তে পারে। একই সঙ্গে এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথে বাণিজ্যে নতুন উদ্বেগ তৈরি করতে পারে।
এটি উল্লেখযোগ্য যে ২০২৩ সালের শেষ দিকে গাজা যুদ্ধ শুরুর পর হুথিদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হতে পারেনি। গত সপ্তাহেও সৌদি আরবের একটি তেলবাহী ট্যাংকারে হামলার দায় স্বীকার করে হুথিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন