প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এখনো প্রার্থী মনোনয়ন না দেয়া বিএনপির রাজনৈতিক দৈন্যতা বলে মন্তব্য করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনে ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়ার পর তিনি এ মন্তব্য করেন।
এ সময় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সচিবালয়ে বিএনপির শীর্ষ বৈঠকের সমালোচনা করেন জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, গণভোটে পাশ হওয়ার পরেও বিএনপির একগুয়েমির কারণে রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে।
১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী হলেন অলি আহমদ। তাঁর মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে রয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এবং সমর্থক হিসেবে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেতা আব্দুল্লাহ আল আমিন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে কমপক্ষে ৩৫ বছর বয়সী হতে হবে এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। যদি কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হন, তাহলে কার্যভার গ্রহণের দিন তার সংসদীয় আসন শূন্য হয়ে যাবে।
তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ভোট অনুষ্ঠিত হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন