প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জে একটি প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার সাইফুল হককে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জ শহর উত্তাল হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্টে) বুড়িস্তল এলাকার নাগরিক বিভাগ ও স্থানীয় নানা সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন সঞ্চালনা করেন যুবদল নেতা আব্দুল লতিফ। মানববন্ধনে বক্তব্য রাখেন বুড়িস্তল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. শামসুদ্দিন, সহকারী শিক্ষক নাঈমা সুলতানা, এবং হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ববৃন্দ।
মানববন্ধনে বক্তারা বুড়িস্তল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিশু শিক্ষার্থীর ওপর ঘটে যাওয়া যৌন নির্যাতনের ঘটনায় চরম ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তার অভিযুক্ত সাইফুল হককে সর্বোচ্চ ও কঠোর দণ্ড নিশ্চিত করার দাবিতে উচ্চারণ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদেকপুর (বুড়িস্তল) গ্রামের ২৫ বছর বয়সী যুবক সাইফুল হক ওই শিশুটিকে ফুসলিয়ে ঘরে ডেকে নিয়ে নির্যাতনের চেষ্টা করেছিল। এই অবস্থায় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। অনেক উত্তেজিত জনতা সাইফুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। মারাত্মক আহত ও আতঙ্কগ্রস্ত ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যুবদল নেতা আব্দুল লতিফ বলেন, আমাদের কোমলমতি শিশুরা যদি আজ নিজেদের গ্রামে নিরাপদ না থাকে, তবে সমাজ হিসেবে আমাদের অস্তিত্ব চরম হুমকির মুখে। বুড়িস্তল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক অবুজ শিশুর ওপর যে ঘৃণ্য নির্যাতন ও ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে, তা কোনো সুস্থ ও স্বাভাবিক মানুষ মেনে নিতে পারে না। অভিযুক্ত সাইফুল যে জঘন্য অপরাধ করে, তা পুরো সমাজের বিবেককে নাড়া দিয়েছে।
আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি— আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে অভিযুক্ত সাইফুলের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার দুঃসাহস না পায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন