প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর কলাবাগানে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই রাফিত আরিয়ান শুদ্ধের (১৬) ডাম্বলের আঘাতে বড় ভাই সাদমান ওয়াসিফ সুপান্থ (১৭) মৃত্যুবরণ করেছেন। রবিবার (৩১ মে) দিবাগত রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সাদমান ওয়াসিফ সুপান্থ একজন এসএসসি পরীক্ষার্থী এবং রাজধানীর একটি স্কুলে তিনি পড়াশোনা করতেন। অন্যদিকে, রাফিত আরিয়ান শুদ্ধ একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী হিসেবে শিক্ষা নিচ্ছিলেন। উভয়ের পিতা সিরাজুল সালেহীন কানাডায় প্রবাসী এবং তারা বগুড়া আদমদীঘি উপজেলার বাসিন্দা। বর্তমানে দুই ভাই কাঁঠালবাগান বাজার ফ্রী স্কুল স্ট্রীট স্কুল কলাবাগানে বসবাস করছিলেন।
কলাবাগান থানার উপপরিদর্শক এসআই সামছুল হক সুমন জানিয়েছেন, বাসায় তারা একসাথে থাকতেন। তাদের বাবা সিরাজুল সালেহীন কানাডায় থাকলেও মা তাদের বাবার সাথে ডিভোর্সের পর অন্যত্র থাকতেন।
এদিন রাতে বাসায় দুই ভাইয়ের মধ্যে একটি তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় ছোট ভাই রাগাত্ব অবস্থায় রুমের পাশের ডাম্বেল দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করে, ফলে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই সামছুল হক আরো বলেন, আমরা খবর পেয়ে রাত একটার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহটি উদ্ধার করি এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন