প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ শুরু হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামের (নতুন) দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়।
এই ম্যাচে গোমস্তাপুর উপজেলা ফুটবল দল ৪-০ গোলে ভোলাহাট উপজেলা দলকে হারিয়ে জয়ী হয়। জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থা, চাঁপাইনবাবগঞ্জের যৌথ আয়োজনে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যা এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় হচ্ছে।
তৃতীয় ম্যাচে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু, সদস্য মো. তৌফিকুল ইসলাম তোফা, শেখ মোহম্মহ ফরিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর উপজেলা দল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। প্রতিপক্ষ ভোলাহাট উপজেলা দল পাল্টা আক্রমণের চেষ্টা করলেও গোমস্তাপুর দলের দাপটের সামনে তারা সুবিধা করতে পারেনি। নির্ধারিত সময়ের খেলায় গোমস্তাপুর ৪-০ গোলে জয়ী হওয়ার মাধ্যমে বড় ব্যবধানে তাদের জয় নিশ্চিত করে।
ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য গোমস্তাপুর উপজেলার ১২ নম্বর জার্সিধারী খেলোয়াড় আবু বাক্কার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
গ্যালারিতে খেলা দেখতে দর্শক এবং ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন পর জেলার ক্রীড়াঙ্গনে এ ধরনের বড় আয়োজনের ফলে তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা দেখা দিয়েছে।
আয়োজকরা জানান, স্থানীয় ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করার জন্য এবং তরুণ প্রজন্ম, যুবক, কিশোর ও শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ এবং সুন্দর ধারার খেলাধুলায় সম্পৃক্ত করাই এ টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তাদের মাঠমুখী করার উদ্যোগ অব্যাহত থাকবে। জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে, বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন