প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি বিশ্বকাপে এশিয়ার দেশগুলো দারুণ লড়াইয়ের মেজাজে রয়েছে। এখন পর্যন্ত কোনও এশিয়ার দলই হারের মুখ দেখেনি। তবে মনে হচ্ছে, এবার হয়তো সেই ধারায় ছেদ পড়তে চলেছে। কারণ অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধের শেষে গোল হজম করেছে নবাগত জর্ডান।
রোমানো শ্মিটের গোলে লিড নিয়েছে অস্ট্রিয়া।
বুধবার (১৭ জুন) সান ফ্রান্সিসকোর বে অ্যারেনায় বিশ্বকাপে অভিষেক ম্যাচ খেলতে নেমেছে জর্ডান। গ্রুপ জে'র দ্বিতীয় ম্যাচে, প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে আছে নবাগত দলটি।
প্রথমার্ধের ২১ মিনিটে একমাত্র গোলটি করেন রোমানো শ্মিট।
আরও পড়ুন: ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রতিশোধের লড়াইয়ে নামছে ইংল্যান্ড।
গ্রুপ জে'র প্রথম ম্যাচে লিওনেল মেসি আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে সব আলোকে কেড়ে নিয়েছিলেন। তবে রোমানো শ্মিটও কম কিছু জানাননি! ডি-বক্সের বাইরে থেকে জোরাল ও বাঁকানো শটে তিনি করেছেন দারুণ এক গোল। সেই লিড নিয়েই বিরতিতে গিয়েছে ইউরোপের দলটি।
ফিফা র্যাঙ্কিংয়ের ৬৭ নম্বরে থাকা জর্ডান এবারই প্রথমবার বিশ্বকাপ খেলছে। র্যাঙ্কিংয়ের ২১ নম্বর দল অস্ট্রিয়ার তুলনায় তারা অনেকটাই পিছিয়ে। কিন্তু মাঠে তারা ভালোভাবেই লড়াই করছে। বলের দখলে পিছিয়ে থাকলেও, আক্রমণে এগিয়ে রয়েছে জর্ডান। এখন পর্যন্ত ৮টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়েছে তারা। যেখানে অস্ট্রিয়া ৪টি শটের মধ্যে মাত্র ১টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন