প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস ১৫ জুলাই থেকে একযোগে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ৮ থেকে ১৩ জুলাই পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির (২০২৫–২৬) সদস্যসচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, বর্তমানে চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি সম্পন্ন হয়েছে এবং ৪ ও ৫ জুলাই আরেকটি মেধাতালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। এই তালিকার ভিত্তিতে প্রাথমিক ভর্তি শেষ হলে ৮ থেকে ১৩ জুলাই চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে। এর পরে, ১৫ জুলাই থেকে গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ে একযোগে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
চূড়ান্ত ভর্তির পর মাইগ্রেশন চালু থাকবে কি না, সে বিষয়ে অধ্যাপক মনজুরুল হক বলেন, এটি নির্ভর করবে চূড়ান্ত ভর্তি শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন ফাঁকা থাকে। বর্তমানে ৬ থেকে ৭টি বিশ্ববিদ্যালয়ে কোনো আসন ফাঁকা নেই। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ১০ থেকে ১২টি করে আসন শূন্য রয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে আরেক দফা মাইগ্রেশনের পর সেগুলোও পূরণ হয়ে যাবে।
অধ্যাপক মনজুরুল হক আরও জানান, পরবর্তী মাইগ্রেশনের পর যদি মাত্র দুই-তিনটি আসন ফাঁকা থাকে, তাহলে নতুন করে ভর্তি কার্যক্রম নাও নেওয়া হতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গুচ্ছ ভর্তি কমিটির পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন