প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজা উপত্যকায় একটি পুলিশ স্টেশনে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ৭ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশ স্টেশনের পরিচালক, উপ-পরিচালকসহ আরও ৫ জন পুলিশ সদস্য রয়েছেন। তারা আন্তরিকভাবে বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরের মধ্যবর্তী বাজার এলাকার আইনশৃঙ্খলা ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করছিলেন। গাজা সিটি থেকে আলজাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানায়, পুলিশ স্টেশনটিতে এক ঘণ্টার মধ্যে পরপর ৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি ইসরায়েলি ড্রোন। প্রতিবেদনে আরও বলা হয়, গাজাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবকাঠামো ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইসরায়েল ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে। এ হামলাগুলোর ফলে গাজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভেঙে পড়ছে এবং যুদ্ধবিধ্বস্ত এলাকাজুড়ে বিশৃঙ্খলা ও ক্ষমতার শূন্যতা আরও গভীর হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন