প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে আজ কোস্টগার্ড বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা ৪০০ বোতল বিদেশি মদ জব্দ করেছে। জব্দ করা মদের বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ টাকা।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ বিষয়ে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ কোস্টগার্ড দেশের সমুদ্রবন্দরগুলোর নিরাপত্তাসহ উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান, মানব ও মাদকপাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার সকালে কোস্ট গার্ড বেইস, চট্টগ্রাম ইপিজেড থানার আকমল আলী ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারিদের একটি গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা ৪০০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়, যার মূল্য প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। জব্দ করা মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও কোস্ট গার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন