প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভেনেজুয়েলার স্থানীয় সময় অনুযায়ী বুধবার (২৪ জুন) সন্ধ্যায় শক্তিশালী দুই ভূমিকম্প আঘাত হানার পর ভবন ধসে পড়ার আশঙ্কার কারণে এখনো অনেক মানুষ তাদের বাড়িতে ফিরে যেতে সাহস পাচ্ছেন না। ফলে তারা রাত কাটাচ্ছেন পার্ক এবং উন্মুক্ত চত্বরে।
এই তথ্যটি স্বাধীন সাংবাদিক মারিয়া এমিলিয়া মিরো কেসাদা জানিয়েছেন।
কারাকাস থেকে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মানুষ বাড়িতে ফিরে যেতে ভয় পাচ্ছে। ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি নিয়ে তারা গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
তিনি আরও জানান, ভেনেজুয়েলার নাজুক অর্থনৈতিক পরিস্থিতির কারণে অনেক মানুষ ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন।
তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উদ্ধার তৎপরতার জন্য প্রয়োজনীয় সম্পদ ও সরঞ্জাম দ্রুত নিশ্চিত করা। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে এবং আহতদের দ্রুত সহায়তা দিতে পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম এবং জনবল জরুরি।
মিরো কেসাদা আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুত, বৃহৎ পরিসরে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নির্বিঘ্নে পৌঁছে আটকে পড়া ও আহত মানুষদের সহায়তা করা।’
সূত্র: আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন